নিপা রুখতে কড়া স্বাস্থ্যবিধি, ২১ দিনের কোয়ারেন্টাইন নিয়ে বড় ঘোষণা রাজ্যের

নিপা রুখতে কড়া স্বাস্থ্যবিধি, ২১ দিনের কোয়ারেন্টাইন নিয়ে বড় ঘোষণা রাজ্যের

নিপা ভাইরাসের আতঙ্ক মোকাবিলায় নতুন গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকা অনুযায়ী, নিপা আক্রান্তের সংস্পর্শে আসা উচ্চ ঝুঁকিসম্পন্ন ব্যক্তিদের জন্য ২১ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ ঝুঁকির আওতায় থাকছেন তারা, যারা রোগীর শরীরের তরল সংস্পর্শে এসেছেন বা দীর্ঘ সময় কাছাকাছি ছিলেন। স্বাস্থ্যকর্মীরা নিয়মিত তাদের শারীরিক অবস্থার তদারকি করবেন। এছাড়া স্বল্প ঝুঁকির ব্যক্তিদেরও পর্যবেক্ষণে থাকতে হবে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্তদের আইসোলেশনে রেখে রেমডেসিভির ও বিশেষ ওষুধের মাধ্যমে চিকিৎসার কথা জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছুটি পেতে পরপর দুটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়া জরুরি। পরবর্তী ৯০ দিন পর্যন্ত রোগীদের ক্লিনিক্যাল ফলো-আপে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *