সিঙ্গুরে মোদীর সভা ঘিরে তুঙ্গে বিতর্ক: কৃষকদের অনুমতি ছাড়াই জমি দখলের চাঞ্চল্যকর অভিযোগ!

সিঙ্গুরে মোদীর সভা ঘিরে তুঙ্গে বিতর্ক: কৃষকদের অনুমতি ছাড়াই জমি দখলের চাঞ্চল্যকর অভিযোগ!

আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরের টাটা ন্যানো প্রকল্পের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় ২৬ জন কৃষকের দাবি, তাঁদের মালিকানাধীন জমি কোনো অনুমতি ছাড়াই সভার জন্য ব্যবহার করা হচ্ছে। এই মর্মে জমির দাগ ও খতিয়ান উল্লেখ করে বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সংক্ষুব্ধ কৃষকরা। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সাড়ে ১৭ বছর পর সেই ঐতিহাসিক ‘টাটার মাঠ’ ফের চর্চার কেন্দ্রে। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ ও প্রধানমন্ত্রীর ‘দম্ভের পরিচয়’ বলে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ২০০৮ সালে যে জমি থেকে টাটা গোষ্ঠী কারখানা সরিয়ে নিয়েছিল, সেই জমিতেই এখন মোদীর সভার প্রস্তুতি চলছে। প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন জমিমালিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *