বেলডাঙায় সাংবাদিককে পাঁজাকোলা করে তুলে নারকীয় হামলা, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন!

বেলডাঙায় সাংবাদিককে পাঁজাকোলা করে তুলে নারকীয় হামলা, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন!

মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হলেন সাংবাদিক সোমা মাইতি। অভিযোগ, পুলিশি উপস্থিতিতেই তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়। এমনকি তাঁর মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দেওয়া হয়।

ঝাড়খণ্ডে মৃত শ্রমিকের দেহ গ্রামে ফিরতেই স্থানীয়রা জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেই উত্তপ্ত পরিস্থিতি কভার করতে গিয়েই আক্রান্ত হন সাংবাদিকরা। আক্রান্ত সোমার দাবি, বারবার সাহায্য চাইলেও পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। বর্তমানে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং দোষীদের শাস্তির দাবি উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *