ব্রিগেড কাঁপানোর পরিকল্পনায় জল ঢালল সেনা, ১০ লক্ষ মানুষ নিয়ে বড় হুঁশিয়ারি হুমায়ুনের!
January 16, 20268:32 pm

কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় মাপের সমাবেশের অনুমতি পেল না হুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’। শুক্রবার সেনা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলেও তাঁদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ব্রিগেডে কোনও রাজনৈতিক সভার অনুমতি মিলবে না। বিকল্প হিসেবে শহিদ মিনারে সভা করার প্রস্তাব দিলেও স্থান সংকুলানের কারণে তা প্রত্যাখ্যান করেন হুমায়ুন।
সেনার এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন। তিনি ঘোষণা করেছেন, ব্রিগেডে অনুমতি না মেলায় আগামী ১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে ৫০ বিঘা জমিতে প্রায় ১০ লক্ষ মানুষের বিশাল জমায়েত করবেন। ভবিষ্যতে অন্য কোনও দলকে ব্রিগেডে সভার অনুমতি দিলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।