ভোটকেন্দ্রে আমির খানের সপাট জবাব! হিন্দি ছেড়ে কেন মরাঠিতেই অনড় অভিনেতা?

ভোটকেন্দ্রে আমির খানের সপাট জবাব! হিন্দি ছেড়ে কেন মরাঠিতেই অনড় অভিনেতা?

বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে ভোট দিতে গিয়ে নতুন করে ভাষাবিতর্ক উস্কে দিলেন বলিউড সুপারস্টার আমির খান। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর মরাঠি ভাষায় দিতে শুরু করেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাকে দিল্লিতে সম্প্রচারিত হবে জানিয়ে হিন্দিতে কথা বলার অনুরোধ করলে আমির সাফ জানান, “এটা তো মহারাষ্ট্র”। এই মন্তব্যের মাধ্যমেই তিনি আঞ্চলিক ভাষার অধিকারের পক্ষে জোরালো বার্তা দেন।

যদিও পরে আমির আলাদাভাবে হিন্দিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, তবে তার ওই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গত এক বছর ধরেই তিনি নিয়ম করে মরাঠি ভাষা শিখছিলেন, যা নিয়ে আগে থেকেই কৌতূহল ছিল। ভোটকেন্দ্রে অভিনেতার এমন সপাট জবাব হিন্দি বনাম মরাঠি ভাষার পুরনো বিতর্ককে পুনরায় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *