শালতোড়ায় খুলবে ১৭টি পাথরের খাদান: ২৫ হাজার কর্মসংস্থানের বড় সুযোগ!
January 17, 20268:43 am

বাঁকুড়ার শালতোড়ায় ১৭টি কালো পাথরের খাদান চালুর লক্ষ্যে ই-অকশনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রশাসন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির মাত্র এক সপ্তাহের মধ্যেই এই প্রশাসনিক তৎপরতা শুরু হলো। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম প্রক্রিয়া সম্পন্ন হলে ফেব্রুয়ারি শেষেই পুরোদমে খনন কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।
সরকারি ১৩৩ একর জমিতে এই খাদান ও ক্রাশারগুলো চালু হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বড় সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পরিবেশবিধি মেনেই দ্রুত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।