নন্দীগ্রামে তৃণমূলের কাঁটা ‘অন্তর্ঘাত’, দিনে জোড়াফুল রাতে শুভেন্দু!
January 17, 202611:59 am

নন্দীগ্রামে তৃণমূলের অন্দরে ‘শুভেন্দু আতঙ্ক’ কাটছেই না। দলের একাংশের অভিযোগ, অনেক নেতা মুখে তৃণমূল করলেও রাতে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। অভিষেকের ‘সেবাশ্রয়’ কর্মসূচি ঘিরেও নেতৃত্বের কোন্দল ও এই ‘ডাবল গেম’ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শাসকশিবিরে।
গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত নন্দীগ্রামে এখন ১ বনাম ২ ব্লকের লড়াই তুঙ্গে। স্থানীয় নেতার বদলে বহিরাগত প্রার্থীর দাবি তুলছেন অনেকে। ২০২১-এর পরাজয় ও লোকসভায় বিজেপি-র লিড বাড়ায় দুশ্চিন্তা বাড়ছে। তৃণমূলের ময়নাতদন্তে উঠে আসছে সেই পুরনো রোগ— ‘সকালে জোড়াফুল, রাতে শুভেন্দু’।