তৃণমূলে যোগদান ঐতিহাসিক ভুল, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ হুমায়ুন কবীরের

বেলডাঙার অশান্তি ও দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদানকে তিনি নিজের জীবনের এক ‘ঐতিহাসিক ভুল’ হিসেবে বর্ণনা করেছেন। তৃণমূল সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে দাবি করে তিনি জানান, সাধারণ মানুষ বর্তমান শাসনের ওপর বিশ্বাস হারিয়েছে। এমনকি মুসলিম সম্প্রদায়কে অবজ্ঞা করার অভিযোগ তুলেও তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন।
বেলডাঙার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবীর স্থানীয় প্রশাসনের অসহায়তার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিজেপি রাজ্যে অশান্তি সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি করতে চাইছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী তাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে হুমায়ুন বলেন, অপরাধের প্রমাণ থাকলে যেন তার বিরুদ্ধে এফআইআর করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি নিজের অবস্থানে অনড় থেকে প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন।