মমতার পুলিশকে ধুয়ে দিলেন দিলীপ! মুর্শিদাবাদ নিয়ে এ কী চরম প্রশ্ন তুললেন বিজেপি নেতা?

মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন, মুর্শিদাবাদ কি আদেও ভারতের অংশ? দিলীপের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাকে ‘মুক্তাঞ্চলে’ পরিণত করেছেন এবং পুলিশ ভোটব্যাংকের দিকে তাকিয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারেন না, তিনি শুধু ফাইল চুরি করতে পারেন বলেও কটাক্ষ করেন এই বিজেপি নেতা।
ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের ঘটনা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, মুর্শিদাবাদে সরকারের কোনো নির্দেশ বা আদালতের রায় কিছুই চলে না। রাজ্য পুলিশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও জানান, সংখ্যালঘুদের তোষণ করতেই পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে। প্রশাসনকে কার্যত অকেজো দাবি করে রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর তিনি চরম ক্ষোভ উগরে দেন।