নন্দীগ্রামে কি এবার মুখোমুখি অভিষেক-শুভেন্দু? তোলপাড় করা ভিডিওতে মিলল বড় ইঙ্গিত!
January 17, 20266:42 pm

আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ‘FAM4TMC’ পেজ থেকে পোস্ট করা একটি ভিডিও এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নন্দীগ্রামের কর্মী-সমর্থকদের দাবির প্রেক্ষিতে অভিষেক লড়াইয়ের জন্য প্রস্তুত বলে সম্মতি দিচ্ছেন।
শুভেন্দু অধিকারীর গড়ে অভিষেকের সাম্প্রতিক সভা এবং বিপুল জনসমাগম এই জল্পনাকে আরও জোরালো করেছে। এর আগে সাংবাদিক সম্মেলনে প্রার্থী হওয়া প্রসঙ্গে অভিষেক জানিয়েছিলেন, দল তাকে যে দায়িত্ব দেবে তিনি সেটিই পালন করবেন। ফলে ২০২৬ সালের নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত কার নাম থাকে, সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।