বেলডাঙায় টানা দ্বিতীয় দিন রণক্ষেত্র, বিপর্যস্ত রেল ও জাতীয় সড়ক
January 17, 20266:50 pm

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে শনিবারও চরম উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা বেলডাঙা স্টেশন সংলগ্ন রেলগুমটি ও সিগন্যাল ভাঙচুর করায় ট্রেন পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এছাড়া বড়ুয়া মোড়ে রাস্তা অবরোধের ফলে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলের পক্ষ থেকে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। অশান্তির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উস্কানির অভিযোগ তুলেছেন।