রাহুল গান্ধীর রাম মন্দির প্রবেশে নিষেধাজ্ঞা চাইলেন শঙ্করাচার্য! তুঙ্গে বিতর্ক

রাহুল গান্ধীর রাম মন্দির প্রবেশে নিষেধাজ্ঞা চাইলেন শঙ্করাচার্য! তুঙ্গে বিতর্ক

জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘অহিন্দু’ আখ্যা দিয়ে অযোধ্যার রাম মন্দিরে তাঁর প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতার সম্ভাব্য অযোধ্যা সফর ঘিরে এই বিতর্কের সূত্রপাত। শঙ্করাচার্যের অভিযোগ, রাহুল গান্ধী হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে আসাম্মান করে হিন্দুত্বকে অপমান করেছেন।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে এই নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়েছেন তিনি। যদিও কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। ইতিপূর্বে এই শঙ্করাচার্যই রাহুলের পাশে দাঁড়ালেও, বর্তমান অবস্থানে অযোধ্যার সাধু-সন্তদের বড় অংশ তাঁকে সমর্থন জানিয়েছেন। ধর্ম ও রাজনীতির এই দ্বন্দ্বে রাহুল গান্ধীর আগামী সফর নিয়ে এখন দেশজুড়ে তীব্র চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *