নির্বাচন কমিশনের নোটিশে ক্ষুব্ধ বিধায়ক বাইরন বিশ্বাস, তুঙ্গে রাজনৈতিক তরজা

নির্বাচন কমিশনের নোটিশে ক্ষুব্ধ বিধায়ক বাইরন বিশ্বাস, তুঙ্গে রাজনৈতিক তরজা

সাগরদিঘীর তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসকে এসআইআর (SIR) সংক্রান্ত শুনানির নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার বুথ লেভেল অফিসার তাঁর হাতে এই নোটিশ তুলে দেন। আগামী ২৪ জানুয়ারি তাঁকে সামসেরগঞ্জ বিডিও অফিসে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জনপ্রতিনিধি দাবি করে তিনি প্রশ্ন তোলেন, সমস্ত সরকারি নথি থাকা সত্ত্বেও কেন তাঁকে হেনস্তা করা হচ্ছে? সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিদের এভাবে ডাকার ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *