মাঝ আকাশে হুলুস্থুল! শৌচাগারের টিস্যু পেপারে লেখা ‘বোমা’, লখনউতে ইন্ডিগোর জরুরি অবতরণ

মাঝ আকাশে হুলুস্থুল! শৌচাগারের টিস্যু পেপারে লেখা ‘বোমা’, লখনউতে ইন্ডিগোর জরুরি অবতরণ

দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর 6E 6650 বিমানে বোমাতঙ্ক ছড়ালো। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের শৌচাগারে ‘বোমা’ লেখা একটি টিস্যু পেপার উদ্ধার হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে সকাল ৯:১৭ মিনিটে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

লখনউতে সিআইএসএফ এবং বোম্ব স্কোয়াড দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইন্ডিগো কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কে বা কারা এই আতঙ্ক ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *