শিল্পের বার্তা নয়, সিঙ্গুরকে ‘পুণ্যভূমি’ বলে প্রণাম জানালেন মোদী
January 18, 20268:44 pm

সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই-ভোল্টেজ জনসভা থেকে কাঙ্ক্ষিত ‘শিল্পবার্তা’ না মেলায় স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিজেপি নেতৃত্ব রাজ্যে শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে বড় কোনো ঘোষণার ইঙ্গিত দিলেও, মোদী টাটা বা বিনিয়োগ নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি।
বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, রাজ্যে বিনিয়োগের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলার উন্নতি, যা কেবল বিজেপি ক্ষমতায় এলেই সম্ভব। তৃণমূল একে ‘অস্পষ্ট ও আসাম্পূর্ণ’ ভাষণ বলে কটাক্ষ করেছে।