দিল্লির বঞ্চনা রুখতে মমতার মোক্ষম চাল! ১৫ দিনেই ২০ লক্ষ মানুষ পাচ্ছেন পাকা বাড়ি

দিল্লির বঞ্চনা রুখতে মমতার মোক্ষম চাল! ১৫ দিনেই ২০ লক্ষ মানুষ পাচ্ছেন পাকা বাড়ি

কেন্দ্রের আর্থিক অবরোধকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলার মানুষের অধিকার রক্ষায় বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার চাপড়ায় এক জনসভায় তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় সহায়তার অপেক্ষা না করেই আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ২০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের টাকা সরাসরি পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দিল্লির বঞ্চনার বিরুদ্ধে এটিই রাজ্যের যোগ্য জবাব হতে চলেছে বলে তিনি দাবি করেন।

একইসঙ্গে রাজ্যজুড়ে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের সূচনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত করার ডাক দিয়ে বলেন, বহিরাগত নেতাদের ঔদ্ধত্য চূর্ণ করে বাংলার মানুষই দিল্লির গদি টলিয়ে দেবে। কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *