নেই ডাক্তার, বন্ধ হাসপাতাল: আদিবাসী গ্রামে ব্লেড আর বাঁশের টুকরোই প্রসবের ভরসা

নেই ডাক্তার, বন্ধ হাসপাতাল: আদিবাসী গ্রামে ব্লেড আর বাঁশের টুকরোই প্রসবের ভরসা

মহারাষ্ট্র সরকার যখন ২০৪৭ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন দেখছে, তখন সেই রাজ্যেরই আদিবাসী গ্রামগুলোর বাস্তব চিত্র শিউরে ওঠার মতো। আধুনিক চিকিৎসা তো দূরস্ত, নূন্যতম স্বাস্থ্য পরিষেবার অভাবে সেখানে আজও আদিম পদ্ধতিতে চলছে সন্তান প্রসব।

ভয়াবহ বাস্তব চিত্র

নন্দুরবার জেলার আক্কালকুয়া ব্লকের ড্যানেলের মতো গ্রামগুলোতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর কোনো রাস্তা নেই। ফলে হাসপাতালে যাওয়া আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রসবের সময় নাভির কর্ড কাটার জন্য ব্যবহার করা হচ্ছে বাঁশের চটা বা মরিচা ধরা ব্লেড। এতে মা ও শিশু উভয়েরই সংক্রমণের ঝুঁকি প্রবল হচ্ছে।

পুরুষরাই যখন ‘ধাত্রী’

চিকিৎসক বা নার্সের চরম অভাবে গ্রামের পুরুষরাই প্রসবের কাজ পরিচালনা করছেন। প্রসবকালীন যন্ত্রণা লাঘব করতে কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা নেই, তাই স্থানীয় ‘মহুয়া’ মদ খাইয়ে গর্ভবতী মহিলাদের অচেতন রাখা হচ্ছে। কাগজ-কলমে সরকারি প্রকল্প থাকলেও বাস্তবে তার কোনো চিহ্ন নেই।

প্রশাসনের ব্যর্থতা ও আদালতের হস্তক্ষেপ

গত ১৩ বছর ধরে ড্যানেল গ্রামের স্বাস্থ্য উপকেন্দ্রটি বন্ধ। স্থানীয় চিকিৎসা কর্মকর্তা ডাঃ কুওয়ারসিং ভাসাভে স্বীকার করেছেন যে, রাস্তাঘাট ও কর্মী সংকটের কারণে তারা অসহায়। এই অমানবিক পরিস্থিতি নিয়ে ঔরঙ্গাবাদ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। রাজ্যে স্বাস্থ্যকর্মীদের ৬০ শতাংশ পদ শূন্য থাকায় আদালত সরকারের কাছে জবাব তলব করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *