বেতন নেই, নেই সরকারি সুবিধাও: অন্ধকারে হাজার হাজার শিশু শিক্ষা কেন্দ্রের ভবিষ্যৎ!
January 22, 20267:08 pm

রাজ্যের পুরসভা ও পঞ্চায়েতের অধীনস্থ শিশু শিক্ষা কেন্দ্রগুলোর শিক্ষিকা ও সহায়ক কর্মীরা দীর্ঘ কয়েক মাস ধরে বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। মাসিক মাত্র ১০ হাজার টাকা সাম্মানিকও আটকে থাকায় তাঁদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। কেন্দ্রীয় অনুদান বন্ধ থাকা এবং রাজ্য-কেন্দ্রের টানাপোড়েনকেই এই অচলাবস্থার মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।
ভাতা বন্ধের পাশাপাশি অবসরকালীন সুবিধা ও পরিকাঠামোগত অভাবও প্রকট হয়েছে। পোশাক, জুতো ও বইপত্র সময়মতো না পৌঁছানোয় পড়ুয়াদের সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করলেও, বকেয়া টাকা না মেলায় অনিশ্চয়তার মুখে হাজার হাজার শিক্ষাকর্মীর জীবন।