বিখ্যাত ক্রীড়া সংগঠকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন? এসআইআর শুনানিতে সশরীরে হাজির মোহনবাগান সচিব

বিখ্যাত ক্রীড়া সংগঠকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন? এসআইআর শুনানিতে সশরীরে হাজির মোহনবাগান সচিব

নাগরিকত্ব যাচাইয়ের এসআইআর শুনানিতে সশরীরে হাজির হলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। সোমবার বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে নিজের ও পরিবারের প্রয়োজনীয় নথিপত্র জমা দেন তিনি। ৯০ বছর বয়সী প্রবীণ শিল্পপতি টুটু বোসসহ পরিবারের ছয় সদস্যকে তলব করায় ময়দানজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুনানি শেষে সৃঞ্জয় বোস ক্ষোভ প্রকাশ করে জানান, একজন প্রাক্তন সাংসদ ও আজীবন করদাতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা একেবারেই অর্থহীন। এর আগে মহম্মদ সামি ও লক্ষ্মীরতন শুক্লার মতো ক্রীড়াবিদদেরও এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। এই ঘটনায় মোহনবাগান সদস্য ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *