ডলারের দাপট কমাতে ভারতের বড় চাল! ব্রিকস ডিজিটাল মুদ্রা নিয়ে নয়া প্রস্তাব আরবিআই-এর
January 19, 20268:11 pm

বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্য কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন সহজ ও সাশ্রয়ী করতে ব্রিকস দেশগুলোর ডিজিটাল মুদ্রা বা ‘সিবিডিসি’ একে অপরের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছে আরবিআই। ভারতের লক্ষ্য, ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে এই ঐতিহাসিক বিষয়টি চূড়ান্ত করা।
এই উদ্যোগ সফল হলে সদস্য দেশগুলোর মধ্যে লেনদেনে গতি আসবে এবং ডলারের ওপর নির্ভরশীলতা কমবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নজরদারির মধ্যেই ভারত এই কৌশলগত চাল দিচ্ছে। প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকলেও দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরির পথে হাঁটছে ভারত।