ভোটার তালিকার নামে হয়রানি করলে ছাড় পাবে না কমিশন সাফ জানাল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকার নামে হয়রানি করলে ছাড় পাবে না কমিশন সাফ জানাল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করায় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ‘অপরীক্ষিত’ এআই সফটওয়্যারের মাধ্যমে প্রায় দেড় কোটি ভোটারকে শুনানিতে ডাকার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন বিচারপতিরা। বিচারপতি জয়মাল্য বাগচী সাফ জানান, সামান্য ত্রুটি সংশোধনের নামে জনমানসে মানসিক চাপ সৃষ্টি বরদাস্ত করা হবে না। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তও কমিশনের এই ‘তুঘলকি’ আচরণের কড়া সমালোচনা করে আমজনতার স্বার্থে একগুচ্ছ নির্দেশ জারি করেছেন।

আদালতের নির্দেশে এখন থেকে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তালিকা ব্লক ও পঞ্চায়েত স্তরে প্রকাশ করতে হবে। ভোটাররা শুনানিতে নিজেদের প্রতিনিধি বা রাজনৈতিক দলের বিএলএ-কে সঙ্গে নিতে পারবেন এবং নথি জমার পর কমিশনকে অবশ্যই রসিদ দিতে হবে। বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার পাশাপাশি শুনানির কেন্দ্র বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, পুরো প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা এই মামলার ওপর নজরদারি চালিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *