গ্রিনল্যান্ড ইস্যু: ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের

গ্রিনল্যান্ড ইস্যু: ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের

গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের পাল্টায় হুঁশিয়ারি দিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। তিনি সাফ জানান, ইউরোপীয় মিত্রদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে একটি বড় ভুল। ট্রাম্পকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে হওয়া ‘চুক্তি মানে চুক্তি’।

ভন ডার লেন আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় ওয়াশিংটনের সাথে সহযোগিতার প্রস্তাব দিলেও স্পষ্ট করেছেন যে, ইউরোপ এখন নিজের কৌশলগত স্বাধীনতার ওপর জোর দিচ্ছে। গ্রিনল্যান্ডে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনার পাশাপাশি তিনি ইউরোপের নিজস্ব নিরাপত্তা ও আর্কটিক কৌশল উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *