সরস্বতী পুজোর মুখে আবহাওয়ার বড় বদল: শীত কি বিদায় নিচ্ছে?
January 21, 20269:12 am

রাজ্যে সক্রিয় হয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। এর প্রভাবে সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে মাঘের শুরুতেই উধাও হতে পারে জাঁকিয়ে শীতের আমেজ। সরস্বতী পুজোর আগে এমন হাওয়া বদলের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামতে পারে। পারদ চড়লেও আপাতত সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে রাজ্যজুড়ে।