শিলিগুড়ি জেলা হাসপাতালে নামমাত্র খরচে পেইন ক্লিনিক: ব্যাপক সাফল্য
January 21, 20269:19 am

শরীরের দীর্ঘস্থায়ী যন্ত্রণায় কাতর রোগীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো শিলিগুড়ি জেলা হাসপাতাল। গত ছয় মাস ধরে এখানে চালু হওয়া ‘পেইন ক্লিনিক’ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষজ্ঞ চিকিৎসক অঙ্কিতা সিংহ রায়ের তত্ত্বাবধানে কয়েকশো রোগী এখানে হাঁটু, ঘাড় ও গাঁটের ব্যথার আধুনিক চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠছেন।
হাসপাতাল সুপার চন্দন ঘোষ জানান, উত্তরবঙ্গের অন্যতম সেরা এই হাসপাতালে স্বল্প খরচে ইনজেকশন ও উন্নত মানের পরিষেবা পেয়ে খুশি রোগীরা। বেসরকারি ক্লিনিকের ব্যয়বহুল চিকিৎসা করাতে অক্ষম ব্যক্তিদের কাছে এই বিভাগটি এখন অত্যন্ত ভরসার জায়গা হয়ে উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাফল্যের এই ধারা বজায় রেখে আগামীতে আরও উন্নত পরিষেবা দেওয়া হবে।