আইপিএলে এআই ধামাকা: ২৭০ কোটিতে গুগলের সঙ্গে বড় চুক্তি বিসিসিআই-এর
January 21, 20269:22 am

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় চমক দিল বিসিসিআই। ক্রিকেটের ময়দানে এবার প্রবেশ ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তার। গুগলের এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি’-র সাথে তিন বছরের জন্য ২৭০ কোটি টাকার বিশাল চুক্তি সেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর ফলে স্পনসর হিসেবে পিচের পাশে ও মিডিয়া ব্যাকড্রপে দেখা যাবে জেমিনির লোগো।
বিসিসিআই সূত্রের খবর, এই চুক্তির ফলে আইপিএলের বিশ্বব্যাপী আকর্ষণ আরও বাড়বে। গত বছর ১০০ কোটি দর্শকসংখ্যা ছোঁয়ার রেকর্ডের কারণেই জেমিনির মতো প্রযুক্তি সংস্থাগুলো ক্রিকেটের বাজারে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও ক্রিকেটের এই মেলবন্ধন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে ফের অর্থের বৃষ্টি শুরু করল।