স্বাস্থ্য ভবন যাওয়ার পথে তুমুল বাধা! পুলিশি আতঙ্কে মাঝরাস্তায় বিপাকে আশাকর্মীরা

স্বাস্থ্য ভবন যাওয়ার পথে তুমুল বাধা! পুলিশি আতঙ্কে মাঝরাস্তায় বিপাকে আশাকর্মীরা

পূর্ব মেদিনীপুরের ময়নায় স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যাওয়ার পথে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সকালে বলাইপন্ডা ও বাইপাস এলাকা থেকে রিজার্ভ করা গাড়ির চালকদের পুলিশি মামলা বা ‘কেস’ দেওয়ার ভয় দেখিয়ে আটকে দেওয়া হয়। এর ফলে আন্দোলনকারী আশাকর্মীরা মাঝরাস্তায় চরম ভোগান্তির শিকার হন।

দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় ক্ষুব্ধ কর্মীরা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ প্রকাশ করেন। কোনো উপায় না পেয়ে তারা বিকল্প ব্যবস্থায় কোনোমতে নিমতৌড়ি পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নেন। পুলিশের এই বাধা দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘিরে উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *