বাজেটের দিনক্ষণ ঘোষণা হতেই তুঙ্গে জল্পনা: কোন স্টকগুলি দেবে বাম্পার রিটার্ন?

বাজেটের দিনক্ষণ ঘোষণা হতেই তুঙ্গে জল্পনা: কোন স্টকগুলি দেবে বাম্পার রিটার্ন?

আসন্ন ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ সালের ইউনিয়ন বাজেট পেশ করবেন। এই প্রেক্ষাপটে অ্যাক্সিস সিকিওরিটিজ একাধিক সম্ভাবনাময় শেয়ার নিয়ে বড় পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সরকারি পরিকাঠামো ব্যয় বা ক্যাপেক্স বৃদ্ধির প্রত্যাশায় ব্যাঙ্কিং খাতের এসবিআই, এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের মতো স্টকে বড় উত্থানের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এছাড়া সিমেন্ট খাতের আল্ট্রাটেক ও ডালমিয়া ভারত এবং আবাসন ও নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলিও এই বাজেটে বিশেষ সুবিধা পেতে পারে।

পাশাপাশি টেলিকম সেক্টরে লাইসেন্স ফি হ্রাস এবং অটোমোবাইল খাতে কর ছাড়ের প্রত্যাশা বিনিয়োগকারীদের নজর কাড়ছে। ফলে ভারতী এয়ারটেল, মারুতি সুজুকি ও টাটা মোটরসের শেয়ারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে ফার্মা ও হেলথকেয়ার সেক্টরে সরকারি বরাদ্দ বৃদ্ধির আশায় সান ফার্মা ও অ্যাপোলো হসপিটালের স্টক দৌড়াতে পারে। মেটাল ও কেমিক্যাল খাতের টাটা স্টিল ও ধনুকা অ্যাগ্রিটেকও রাডারে রয়েছে। সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন বাজেটের বড় ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *