রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র হুগলির বলাগড়, উত্তেজনায় কাঁপছে এলাকা

রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র হুগলির বলাগড়, উত্তেজনায় কাঁপছে এলাকা

হুগলির বলাগড়ে বিজেপির একটি মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মিছিল চলাকালীন তৃণমূলের পাল্টা একটি মিছিল সামনে চলে আসায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একটি সরকারি দফতরের সামনে মাইক বাজিয়ে প্রচার চালানোর অভিযোগ তুলে বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে।

বিক্ষোভ সামাল দিতে পুলিশ হস্তক্ষেপে করলে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে এক বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *