আমলকী কি শরীরের জন্য ক্ষতিকর? সাবধান না হলে হতে পারে মারাত্মক বিপদ

ভিটামিন সি-তে ভরপুর আমলকী স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, সবার জন্য এটি আশীর্বাদ নয়। বিশেষ কিছু পরিস্থিতিতে এবং নির্দিষ্ট সময়ে আমলকী খেলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। জেনে নিন কোন কোন ক্ষেত্রে আমলকী এড়িয়ে চলবেন:
রাতে আমলকী এড়িয়ে চলুন
আমলকী স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত সক্রিয় করে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। রাতে আমলকী খেলে হজমে বিঘ্ন ঘটার পাশাপাশি অনিদ্রার সমস্যা তৈরি হতে পারে। তাই ঘুমের আগে এটি না খাওয়াই ভালো।
পেটের সমস্যা ও আলসারের ঝুঁকি
যাঁরা দীর্ঘস্থায়ী পেটের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য আমলকী বিপজ্জনক হতে পারে। এতে থাকা অ্যাসিডের উচ্চ মাত্রা পেটে গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয়। এমনকি নিয়মিত অতিরিক্ত আমলকী খেলে পেটে আলসার হওয়ার ঝুঁকিও থেকে যায়।
গর্ভাবস্থায় সতর্কতা
গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের আমলকী খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। এটি সরাসরি হজম প্রক্রিয়ায় প্রভাব ফেলে ডায়রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যা গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর।
ডিহাইড্রেশন বা জলশূন্যতা
বিশেষজ্ঞদের মতে, যাঁদের শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে, তাঁদের আমলকী খাওয়া এড়িয়ে চলা উচিত। আমলকী খেলে শরীরে জলের ঘাটতি আরও বাড়তে পারে।
যেকোনো শারীরিক জটিলতা থাকলে নিয়মিত আমলকী খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।