ভোটার তালিকায় নজিরবিহীন জটিলতা, সুপ্রিম কোর্টের নির্দেশে ফের কাঠগড়ায় ১ কোটি ৩৬ লক্ষ মানুষ

ভোটার তালিকায় নজিরবিহীন জটিলতা, সুপ্রিম কোর্টের নির্দেশে ফের কাঠগড়ায় ১ কোটি ৩৬ লক্ষ মানুষ

রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, লজিক্যাল ডিসিক্রিপেন্সি বা সন্দেহজনক তালিকায় থাকা ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম শনিবারের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে। এর ফলে আগে বিএলও স্তরে হওয়া সমস্ত নথি যাচাই প্রক্রিয়া কার্যত বাতিল হয়ে যাচ্ছে। এখন সংশ্লিষ্ট তালিকায় নাম থাকা প্রত্যেক নাগরিককে পুনরায় শুনানির মুখোমুখি হয়ে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশ করতে হবে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি কয়েক গুণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিপূর্বে ৯৪ লক্ষেরও বেশি ভোটারের তথ্য যাচাই করা হয়েছিল। কিন্তু আদালতের বর্তমান কড়া অবস্থানের কারণে সেই হিসাব গুরুত্বহীন হয়ে পড়েছে। এখন থেকে পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে প্রকাশিত তালিকায় নাম থাকলে যে কেউ পুনরায় শুনানিতে ডাক পেতে পারেন। ভোটার কার্ডে নাম বা বয়সের অসামঞ্জস্য মেটাতে পুনরায় এই আইনি লড়াই সাধারণ ভোটারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপক যাচাই প্রক্রিয়ার জেরে শুনানির চাপ সামলানো এবং নির্ভুল তালিকা তৈরি নিয়ে রীতিমতো উদ্বেগে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *