বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের বিয়েবাড়ি, নেপথ্যে কি টিটিপি?

বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের বিয়েবাড়ি, নেপথ্যে কি টিটিপি?

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বিয়েবাড়িতে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আনন্দানুষ্ঠানের মাঝেই আচমকা এই হামলায় মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, এই নাশকতার পেছনে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি জড়িত।

আফগানিস্তান সীমান্তে সম্প্রতি টিটিপি বিদ্রোহীদের হামলায় চার পুলিশকর্মীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণ ঘটল। একদিকে বালোচ বিদ্রোহীদের তৎপরতা আর অন্যদিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় রীতিমতো কোণঠাসা পাক প্রশাসন। বারবার রক্তাক্ত হওয়া পাকিস্তানে এই নতুন হামলা নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *