বিস্ফোরক সিদ্ধান্ত: বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ? বড় পদক্ষেপ নিচ্ছেন জয় শাহ!

বিস্ফোরক সিদ্ধান্ত: বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ? বড় পদক্ষেপ নিচ্ছেন জয় শাহ!

আইসিসির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় কড়া শাস্তির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত ডেডলাইন পেরিয়ে গেলেও বিসিবি কোনো আনুষ্ঠানিক মেইল না পাঠিয়ে সরাসরি সংবাদ সম্মেলন করায় ক্ষুব্ধ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে দুবাইয়ে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে সুযোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের খবর, বাংলাদেশের একগুঁয়েমি ও অসহযোগিতায় বোর্ড সদস্যরা প্রচণ্ড বিরক্ত। আবেদনের প্রেক্ষিতে ১-১৪ ভোটে হেরে যাওয়ার পর এখন শাস্তির খড়্গ ঝুলছে বিসিবির ওপর। ইতিমধ্যে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছে আইসিসি। বাংলাদেশের এই অনড় অবস্থানের কারণে তাদের বিষয়টি ডিসপুট রিসলিউশন কমিটিতে গেলেও কোনো ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *