ভয়াবহ অশান্তির পর বিস্ফোরক মোড়: মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট যা বলছে!
January 24, 20263:49 pm

ঝাড়খণ্ডে মৃত মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তিনি গণপিটুনি বা খুনের শিকার হননি; বরং গলায় ফাঁস দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি এবং ঘটনার সময় ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল।
শ্রমিক হত্যার গুজবে গত সপ্তাহে রণক্ষেত্র হয়ে উঠেছিল বেলডাঙা, যেখানে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী পর্যায়েও আলোচনা হয়। তবে প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মুর্শিদাবাদ জেলা পুলিশ খুনের অভিযোগ নাকচ করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।