মাঝসমুদ্রে কোস্টগার্ডের রুদ্ধশ্বাস অভিযান: আড়াই টন সুপারি ফেলে চম্পট পাচারকারীরা!
January 24, 20266:24 pm

শনিবার লোথিয়ান দ্বীপ সংলগ্ন বকখালি উপকূলে প্রায় আড়াই টন বেআইনি সুপারি সহ ‘এফবি লক্ষ্মীনারায়ণ’ নামক একটি ভারতীয় ট্রলার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী। টহলদারির সময় হোভারক্রাফট দেখে পালানোর চেষ্টা করলে শুরু হয় রুদ্ধশ্বাস ধাওয়া। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা অন্য একটি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে পরিত্যক্ত ট্রলারটি থেকে ২৫০০ কেজি সুপারি উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ সুপারির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। বাজেয়াপ্ত ট্রলার ও সুপারি বর্তমানে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হেফাজতে রয়েছে এবং পলাতক দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে প্রশাসন।