বিস্ফোরক পিসিবি প্রধান: বাংলাদেশকে বাদ দিলে বিশ্বকাপ বয়কটের হুঙ্কার!
January 24, 20268:11 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তেই আইসিসি-র ওপর চাপ বাড়াতে মাঠে নামল পাকিস্তান। পাক বোর্ড প্রধান মহসিন নকভি এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে তোপ দেগেছেন। তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং শুরু থেকেই পিসিবি এর প্রতিবাদ জানিয়ে আসছে।
প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের চরম হুঁশিয়ারি দিয়েছেন নকভি। তিনি বলেন, পাকিস্তান সরকার অনুমতি দিলে তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে। আইসিসি-কে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি আরও যোগ করেন, পাকিস্তান না খেললে আয়োজকদের বিকল্প ২২ নম্বর দল প্রস্তুত রাখতে হবে। এই পদক্ষেপে আইসিসি ও ভারতের ওপর প্রবল চাপ সৃষ্টির কৌশল দেখছেন বিশেষজ্ঞরা।