এমএলএ-এমপিদের পকেটের টাকায় চলবে প্রচার! অভিষেকের কড়া নির্দেশে তৃণমূলের অন্দরে শোরগোল

এমএলএ-এমপিদের পকেটের টাকায় চলবে প্রচার! অভিষেকের কড়া নির্দেশে তৃণমূলের অন্দরে শোরগোল

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় পদাধিকারীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে তিনি স্পষ্ট জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজে কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না। দলের কারণে জনপ্রতিনিধি হওয়া নেতাদের প্রয়োজনে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে ‘ওয়ার রুম’ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটারদের স্বার্থ রক্ষায় প্রতিটি শুনানিতে বিএলএ-দের উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছেন অভিষেক।

সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জনসংযোগের ওপর বিশেষ জোর দিয়ে তিনি রাতের বেলায় ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমা প্রদর্শনের নির্দেশ দেন। সাংসদ বা বিধায়ক যেই হোন না কেন, অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে দল যে পাশে থাকবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। বাংলার কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তা নিশ্চিত করাই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য। বিএলএ-দের সক্রিয় থেকে ভোটারদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেওয়ার জন্য কড়া অনুশাসন জারি করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *