কুলতলিতে কুল পাড়া নিয়ে সংঘর্ষ: চলল গুলি, আহত ২
January 25, 20266:57 pm

দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে কুল পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিবাদে চলল গুলি। শনিবার রাতে মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় নাজমুল ও হাকিমুল মোল্লার সঙ্গে রফিকুল মোল্লার সংঘর্ষ বাঁধে। অভিযোগ, বচসা থেকে হাতাহাতি শুরু হলে অভিযুক্ত রফিকুল কয়েক রাউন্ড গুলি চালান।
ঘটনায় নাজমুল ও হাকিমুল গুরুতর আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে। পুলিশ সুপার জানান, গুলি চালনার বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় বর্তমানে পুলিশি টহল চলছে।