বিলাসবহুল পার্লারে ভয়াবহ কাণ্ড! রূপচর্চা করতে গিয়ে গরমজলে পুড়ল মহিলার মুখ

বিলাসবহুল পার্লারে ভয়াবহ কাণ্ড! রূপচর্চা করতে গিয়ে গরমজলে পুড়ল মহিলার মুখ

বাইপাসের ধারের এক অভিজাত শপিং মলের নামী স্যাঁলোয় রূপচর্চা করতে গিয়ে মর্মান্তিক অভিজ্ঞতার শিকার হলেন সোনারপুরের বাসিন্দা ঐশ্বর্য নাথ। অভিযোগ, ফেসিয়াল করার সময় প্রিয়া তাঁতি নামে এক কর্মী আচমকাই তাঁর মুখে ফুটন্ত গরমজল ছিটিয়ে দেন। এতে মহিলার মুখ মারাত্মকভাবে পুড়ে যায় এবং তীব্র জ্বালা অনুভূত হয়। পার্লার কর্তৃপক্ষের থেকে কোনো সাহায্য না পেয়ে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে।

কর্তব্যে গাফিলতি ও অপেশাদার আচরণের অভিযোগ তুলে ঐশ্বর্য সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ফেসিয়ালের সাধারণ নিয়ম লঙ্ঘন করে সরাসরি মুখে গরমজল ঢেলে দেওয়া হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওই কর্মীর এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের জেরে বর্তমানে যন্ত্রণায় ভুগছেন ওই মহিলা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত শুরু করেছে। নামী স্যাঁলোর এমন দায়িত্বজ্ঞানহীনতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *