আলিপুরদুয়ারে প্রজাতন্ত্র দিবসে চরম বিপত্তি: লুফে নিলেন পুলিশ সুপার

আলিপুরদুয়ারে প্রজাতন্ত্র দিবসে চরম বিপত্তি: লুফে নিলেন পুলিশ সুপার

৭৭তম প্রজাতন্ত্র দিবসে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলনের সময় ঘটে গেল এক নজিরবিহীন বিপত্তি। জেলাশাসক আর বিমলা জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে দড়ি থেকে খুলে তিরঙ্গা নিচে পড়ে যেতে থাকে। এ সময় সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে যান।

জাতীয় পতাকাকে মাটির স্পর্শ থেকে বাঁচাতে ক্ষিপ্রতার সাথে এগিয়ে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপথ খন্ড বাহালে। তিনি নিচে পড়ার আগেই পরম মমতায় পতাকাটি হাত দিয়ে লুফে নেন। দেশের পতাকার প্রতি এমন অনন্য সম্মান ও কর্তব্যনিষ্ঠা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *