গুমোট ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি! আনন্দপুরে ১৬ শ্রমিকের পরিণতি নিয়ে বাড়ছে উদ্বেগ
January 26, 20264:17 pm

আনন্দপুরের থার্মোকল গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ধোঁয়ার দাপটে ভেতরে ঢুকতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ভেতরে আটকা পড়া ১৬ জন নিখোঁজ শ্রমিকের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে। ফরেনসিক দল অগ্নিনির্বাপক ব্যবস্থার ত্রুটি ও আগুনের প্রকৃত উৎস খতিয়ে দেখবে।
নরেন্দ্রপুরের নজিরাবাদ এলাকায় রবিবার রাতে লাগা এই আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। পাশের অনলাইন স্টোরে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়েছে। ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার ও ঘন ধোঁয়ার কারণে ভেতরে তল্লাশি চালানো এখনো কঠিন হয়ে পড়েছে।