আজাদি ও সংবিধানে পাঞ্জাবিদের রক্ত: চণ্ডীগড় নিয়ে হুঙ্কার মান-এর
January 26, 20269:05 pm

হোশিয়ারপুরে প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান দেশের স্বাধীনতায় পাঞ্জাবিদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট জানান, চণ্ডীগড়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং জলবণ্টন নিয়ে রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পৃথক হাইকোর্ট ও নিজস্ব রাজধানী থেকে পাঞ্জাবকে বঞ্চিত করা হয়েছে। এদিন তিনি ড্রাগ ও গ্যাংস্টার বিরোধী অভিযান এবং জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি শ্রী গুরু রবিদাস জির ৬৫০তম প্রকাশ পর্ব পালনের ঘোষণা দেন। চণ্ডীগড় পাঞ্জাবের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।