বক্স অফিসে ‘ধুরন্ধর’ ইতিহাস: প্রজাতন্ত্র দিবসে ধূলিসাৎ সব রেকর্ড!
January 27, 20263:39 pm

প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে অভূতপূর্ব ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’। মুক্তির ৫৩তম দিনে ছবিটি ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করে ‘পুষ্প ২’-এর রেকর্ড ভেঙে ভারতের শীর্ষ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বব্যাপী ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১২৯৪ কোটি টাকা।
অন্যদিকে, নতুন মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ দেশপ্রেমের আবেগে ভাসিয়ে চার দিনে ১৮০ কোটি টাকা আয় করেছে। প্রজাতন্ত্র দিবসের দিনেই ছবিটি ৫৯ কোটি টাকা সংগ্রহ করে চমক দেখিয়েছে। বক্স অফিসের এই লড়াইয়ে ‘ধুরন্ধর’ এখন ডিজিটাল দুনিয়ায় নেটফ্লিক্সে আসার অপেক্ষায়।