সুপ্রিম কোর্টকেও তোয়াক্কা করছে না নির্বাচন কমিশন? মহুয়া মৈত্রদের বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য!

সুপ্রিম কোর্টকেও তোয়াক্কা করছে না নির্বাচন কমিশন? মহুয়া মৈত্রদের বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য!

পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল বনাম নির্বাচন কমিশনের সংঘাত এক নতুন মাত্রা ধারণ করেছে। মঙ্গলবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে অভিযোগ করেন যে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো এবং হুমকি দেওয়া বন্ধ করেনি। সাংসদ মহুয়া মৈত্র প্রশ্ন তুলেছেন মাইক্রো অবজার্ভারদের আইনি ভিত্তি এবং বিডিও-দের কাছ থেকে তথ্য চাওয়ার অধিকার নিয়ে, যা প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, লিখিত নোটিসের বদলে ডিজিটাল বার্তায় প্রশাসনিক চাপ তৈরি করে রাজ্যের এক্তিয়ার খর্ব করার চেষ্টা চলছে। অন্যদিকে, আদালত নির্দেশিত তালিকা প্রকাশে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন পার্থ ভৌমিক। দোলা সেনের মতে, ১৪ ফেব্রুয়ারির মধ্যে এই জটিল প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় আসাম্ভব এবং কমিশনের এমন অনমনীয় আচরণে সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। এই টানাপোড়েন এখন স্রেফ প্রশাসনিক নয়, ক্ষমতার লড়াইয়ে রূপ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *