এসআইআর নোটিসের আতঙ্ক: সৌদি আরবে মুর্শিদাবাদের যুবকের আত্মহত্যা
January 27, 20268:42 pm

এসআইআর শুনানির নোটিস ঘিরে নাগরিকত্ব হারানোর আতঙ্কে সৌদি আরবে প্রাণ হারালেন মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা ইব্রাহিম শেখ। বাবার নথিতে ভুল থাকায় চরম দুশ্চিন্তায় ছিলেন ৩২ বছর বয়সী এই পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার যখন তাঁর স্ত্রী শুনানিকেন্দ্রে নথিপত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই ইব্রাহিমের আত্মহত্যার খবর পৌঁছায়।
পরিবারের দাবি, নথির গরমিল নিয়ে ইব্রাহিম প্রতিনিয়ত দেশে ফিরতে না পারার আশঙ্কায় ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিধায়ক নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত দেহ দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। দুই সন্তানকে নিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নিহতের স্ত্রী।