বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন অজিত পাওয়ার!
January 28, 202611:57 am

মহারাষ্ট্রের বারামতীতে বুধবার সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সম্পূর্ণ বিমানটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চারদিকে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী একে জননেতার মহাপ্রয়াণ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তার পাশাপাশি দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। বারামতির সাংসদ সুপ্রিয়া সুলে বাজেট অধিবেশন ছেড়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।