বিজেপির বিরুদ্ধে মমতার পাশেই অখিলেশ: নবান্নে বৈঠকে লড়াইয়ের বড় বার্তা!
January 28, 202612:50 pm

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকের পর বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি দাবি করেন, দেশজুড়ে মমতাই একমাত্র নেত্রী যিনি সাহসের সঙ্গে গেরুয়া শিবিরের মোকাবিলা করছেন। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তিনি কেন্দ্রের তীব্র সমালোচনা করেন।
অখিলেশ স্পষ্ট জানান, মমতাকে দুর্বল করতে ষড়যন্ত্র চলছে, কিন্তু বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, বাংলায় বিজেপি জেতার জন্য নয়, স্রেফ ‘সম্মানজনক হারের’ লক্ষ্যেই আসন্ন নির্বাচনে লড়াই করছে।