শীর্ষে ভারত: আইসিসি র্যাঙ্কিংয়ে সূর্য-অভিষেকদের বিশাল জয়জয়কার
January 28, 20266:12 pm

বিশ্বকাপের আগে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ড সিরিজে ৩২, ৮২ ও ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি একলাফে দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছেন। সূর্যের এই দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় শিবিরের দুশ্চিন্তা কাটিয়ে স্বস্তি ফিরিয়েছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে দাপট দেখাচ্ছেন অভিষেক শর্মা; ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ধরাছোঁয়ার বাইরে। তৃতীয় স্থানে রয়েছেন তিলক বর্মা। বোলারদের তালিকায় বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রাখলেও রশিদ খান কড়া টক্কর দিচ্ছেন। এছাড়া রিঙ্কু সিং ও শিবম দুবেও নিজেদের অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।