কবিগুরুর নোবেল নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির আজব দাবি: তুঙ্গে বিতর্ক!

কবিগুরুর নোবেল নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির আজব দাবি: তুঙ্গে বিতর্ক!

বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুর্গাপুরে দলীয় সম্মেলনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন। তিনি দাবি করেন, শিক্ষার নতুন পদ্ধতির জন্য কবিগুরু ‘শান্তির নোবেল’ পেয়েছেন। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠার পাশাপাশি রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেলেও বিজেপি নেতার এমন তথ্যে বিভ্রাট নিয়ে সরব বিরোধীরা।

তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, বিজেপি বাংলার মনীষীদের সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না। এর আগেও গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের মুখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নানা ভুল তথ্য শোনা গিয়েছে। বিধানসভা নির্বাচনের মুখে এই ধরনের আলটপকা মন্তব্য বাঙালি অস্মিতার পরিপন্থী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, বিশ্বকবি তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে সাহিত্যে নোবেল সম্মান অর্জন করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *