গঙ্গায় মাঝির ছদ্মবেশে পুলিশের হানা: অস্ত্রসহ গ্রেফতার ১
January 28, 20267:33 pm

মালদহের কালিয়াচকে আগ্নেয়াস্ত্র পাচার রুখতে ছদ্মবেশে দুর্ধর্ষ অভিযান চালাল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাঝগঙ্গায় মাঝির বেশে হানা দিয়ে পুলিশ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে। তবে অভিযানের মুখে নৌকায় থাকা আরও দুই অভিযুক্ত গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃত যুবকের কাছ থেকে পাঁচটি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই যুবককে জেরা করে চক্রের বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জলপথে অস্ত্র পাচারের এই চাঞ্চল্যকর ঘটনাটি এলাকায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।