ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ধেয়ে আসছে বিশাল নৌবহর

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ধেয়ে আসছে বিশাল নৌবহর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বিশাল নৌবহর দেশটির দিকে অগ্রসর হচ্ছে। ট্রুথ সোশ্যালে তিনি সতর্ক করেন যে, এই বাহিনী প্রয়োজনে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে সক্ষম। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করে ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি।

ট্রাম্প অতীতের ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ধ্বংসলীলার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধের প্রস্তুতি হিসেবে তারা মহড়া শুরু করছে। বর্তমানে শক্তিশালী এই স্ট্রাইক গ্রুপটি ভারত মহাসাগরের সেন্টকম জলসীমায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *